PriyoKhobor-PNG
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

এইচএসি পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানালেন আবুল কালাম মোল্লা।

দৈনিক গণআওয়াজ
জুলাই ৭, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
| 19
Link Copied!

 

(শরীয়তপুর প্রতিনিধিঃ)

সারাদেশের ন্যায় আজ ০২ জুলাই থেকে শুরু হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি, আলিম ও সমমানের পরীক্ষা।

এ উপলক্ষ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়ন-সহ জেলার সর্বস্তরের পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন সখিপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আবুল কালাম মোল্লা।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এইচএসি ও সমমানের পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এটি তাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা এবং কর্মজীবনের ভিত্তি গড়ে দেয়
আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করে সারা বাংলাদেশে আমাদের শরীয়তপুরের মুখ উজ্জ্বল করবে।

পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরীক্ষার হল নিয়ে কোনো রকম মানসিক চাপ বা দুশ্চিন্তা না করে, অত্যন্ত ধৈর্য ও আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশ নিতে হবে। তোমাদের মেধার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, পরীক্ষাকালীন সময়ে পরীক্ষার্থীদের জন্য একটি শান্ত ও সুন্দর পারিবারিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি, যাতে তারা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারে।

মোঃ আবুল কালাম মোল্লা সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পরীক্ষার গৌরবময় সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। একইসঙ্গে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক ও কর্মকর্তাদের সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে পরীক্ষা সম্পন্ন করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ব*ন*বি*ভা*গ অফিসে সরকারি নিয়ম অমান্য করে চলছে রমরমা টাকার বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST