PriyoKhobor-PNG
সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

‎নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু নারীদের এগিয়ে আসলে হবে না, পুরুষদেরও এগিয়ে আসতে হবে -ডিসি কাউসার আজিজ

দৈনিক গণআওয়াজ
জুলাই ৭, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
| 116
Link Copied!

‎‎কে এম শাহীনুর রহমান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

‎আমাদের সমাজে নারীর প্রতি সহিংসতা মারাত্মক আকার ধারণ করেছে। পরিবারে নারীরা শুধু পুরুষ নয় নারীদের দ্বারাও নির্যাতিত হয়। সে কারণে নারীদের নিরাপদ রাখতে নারীদের পাশাপাশি পুরুষদের এগিয়ে আসতে হবে। সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মানবপাচার প্রতিরোধ, আত্মহত্যা রোধ, মাদকাসক্তি ও লিগাল এইড প্রাপ্তি বিষয়ক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ।

‎তিনি বলেন, সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নারীদের ভূমিকা অগ্রগণ্য। পরিবারের সন্তানরা মায়ের কথা বেশী শোনে। মেয়েদের যেমন পর্দার মধ্যে রাখতে হবে, তেমনিভাবে ছেলেদেরও শাসনের মধ্যে রাখতে হবে, তারা যেন রাস্তাঘাটে মেয়েদের উত্যক্ত না করে।

‎মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০ টায় তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন, তালা সদর ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ।

‎ডিসি কাউসার আজিজ বলেন, আমরা এখন ছোট ছোট ছেলে মেয়েদের আদর করে মোবাইল ফোন ও মোটরসাইকেল কিনে দিচ্ছি। পরে আর খোঁজ খবর রাখি না। এর ফলে দূর্ঘনায় যেমন অকালে তাজা প্রাণ ঝরে যাচ্ছে তেমনি বাল্য বিবাহের মতো ঘটনা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে। সমাজ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এই কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে।

‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সরকারী ভাবে আইন সহায়তার সুযোগ আছে। কেউ অন্যায় ভাবে নির্যাতিত হলে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে যোগাযোগ করলে সহযোগিতা পাবেন। আবার আদালতে গিয়ে আইন ও শালিস কেন্দ্রে যোগাযোগ করে এই সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST