PriyoKhobor-PNG
রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

আদালতের রায় উপেক্ষার অভিযোগ: বগুড়ায় প্রাচীর নির্মাণকালে ভাঙচুর, নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী

দৈনিক গণআওয়াজ
জুলাই ৬, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
| 61
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় আদালতের রায়ে নিজ দখলীয় হিসেবে স্বীকৃত জমিতে প্রাচীর নির্মাণকালে তা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বগুড়া মহানগরীর সুলতানগঞ্জ পাড়ার বাসিন্দা মতিন পশারীর স্ত্রী মোছা. অজেকা বেগম। লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ছেলে অনীক হাসান।
লিখিত বক্তব্যে অনীক হাসান বলেন, বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মৌজায় স্থানীয় সেনামিয়ার কাছ থেকে তাঁদের পরিবার বৈধভাবে ২ শতাংশ জমি ক্রয় করে। ওই জমি নিয়ে দায়ের হওয়া বণ্টন মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৭ এপ্রিল বগুড়ার সিনিয়র সিভিল জজ আদালত তাঁদের পক্ষে রায় দেন। আদালতের রায় পাওয়ার পর তফসিলভুক্ত জমিতে প্রাচীর নির্মাণের কাজ শুরু করা হয়।
তিনি অভিযোগ করেন, গত রোববার বিকেল প্রায় ৩টার দিকে ১৫ থেকে ২০ জনের একদল মুখোশধারী ব্যক্তি নির্মাণাধীন প্রাচীর ভাঙচুর শুরু করে। তাঁদের বাধা দিতে গেলে হামলাকারীরা মারধর, প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করে পুরো প্রাচীর গুঁড়িয়ে দেয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ঘটনার পর প্রতিপক্ষ বাবলু মিয়া, নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ গামার স্ত্রী রুলি বেগমসহ কয়েকজন ঘটনাস্থলে এসে জমিটি তাঁদের দাবি করেন। এ সময় তাঁরা পুনরায় প্রাচীর নির্মাণের চেষ্টা করলে প্রতিবারই তা ভেঙে ফেলার হুমকি দেন এবং বাধা দিলে খুন-জখম করারও হুমকি দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
অনীক হাসান বলেন, ঘটনাটি বগুড়া সদর থানাকে মৌখিকভাবে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে তাঁদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
সংবাদ সম্মেলনে অজেকা বেগম প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আদালতের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা এবং তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST