PriyoKhobor-PNG
শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

উলিপুরে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও এনসিপির নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠান

দৈনিক গণআওয়াজ
জুলাই ৬, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
| 37
Link Copied!

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নতুন সদস্যদের যোগদান উপলক্ষে এক আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উলিপুর উপজেলা শাখার সদস্য সচিব মো. রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা শাখার আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি উলিপুর পৌর শাখার আহ্বায়ক মো. সুমন খান।অনুষ্ঠানটি আয়োজন করেন উলিপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবু তাহের মাষ্টার ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নেছার উদ্দিন, সিনিয়র সদস্য সচিব আমিরুজ্জামান লিটু, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, সদস্য সচিব মো. মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মাওলানা দিনার মিনাজ।

এছাড়াও অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির জেলা, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। নতুন সদস্যদের যোগদানের মাধ্যমে দলীয় কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  তালায় বিজ্ঞান প্রকল্প ও স্টার্টআপ প্রদর্শনী অনুষ্ঠিত!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST