PriyoKhobor-PNG
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মনিরামপুরে ১০টি মসজিদের জন্য ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ।

দৈনিক গণআওয়াজ
জুলাই ৫, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
| 19
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলায় সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) শীর্ষক প্রকল্পের আওতায় ১০টি মসজিদের জন্য প্রতিটিতে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

গতকাল ৫ জুলাই, রবিবার বিকেল ৪টায় উপজেলা ভূমি কার্যালয়ে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে। তিনি সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে মসজিদগুলোর অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা ভূমি কর্মকর্তা মাহির দায়ান আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক এবং উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সেলিম জাহাঙ্গীরসহ বিভিন্ন মসজিদের সভাপতি-সাধারণ সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে উপকারভোগী ১০টি মসজিদের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বেলাবতে মাদকবিরোধী অভিযান: ৫ মাদকসেবীকে মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST