PriyoKhobor-PNG
রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলকুচিতে কৃষকেরা পেলেন গাছের চারা জৈবসার ও খুটি

দৈনিক গণআওয়াজ
জুলাই ৫, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
| 53
Link Copied!

মীর তানভীর ইসলামঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে প্রান্তিক ৩৩০ জন কৃষকের মাঝে গাছের চারা, জৈবসার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়ছে।

শনিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বিতরণ উপলক্ষে আলোচনা সভা করা হয়। কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন, সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলীম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহাম্মেদ শুভ, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল,সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

প্রত্যেক কৃষককে ফলজ ও বনজ মিলিয়ে ৫ প্রকারের গাছের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং জৈব সার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মকর্তাসহ কন্যাশিশু নিহত, স্ত্রী আশঙ্কাজনক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST