PriyoKhobor-PNG
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোরের মনিরামপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ: মামলা দায়ের, আটক ১

দৈনিক গণআওয়াজ
জুলাই ৫, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
| 45
Link Copied!

মোঃ মামুনুর রশীদ: মণিরামপুর প্রতিনিধি,
যশোরের মনিরামপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সমীর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার সকালে পৌরসভার জয়নগর জামতলা এলাকায় এই ঘটনা ঘটে।

এ বিষয়ে একটি মামলা দায়েরের পর পুলিশ তাকে আটক করে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে স্থানীয় কয়েকজন বখাটে যুবক ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিল। শনিবার সকালে মেয়েটি যখন প্রাইভেটে যাচ্ছিল, তখন তাকে একা পেয়ে নির্যাতন করা হয়। পরে সে বাসায় ফিরে পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে।

এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রীর ভাই বাদী হয়ে তিনজনকে আসামি করে মনিরামপুর থানায় একটি মামলা করেন।মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে সমীর নামের এক আসামিকে আটক করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST