PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

গাইবান্ধা পৌরসভার নির্বাহী প্রকৌশলীর অনিয়ম-দুর্নীতি: ফেরত যাচ্ছে প্রায় ৫০ কোটি টাকা, সচেতন মহলে তীব্র ক্ষোভ

দৈনিক গণআওয়াজ
জুলাই ৫, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
| 36
Link Copied!

মোঃ মিঠু মিয়া.গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা পৌরসভার এক নির্বাহী প্রকৌশলীর সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও চরম গাফিলতির কারণে উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত প্রায় ৫০ কোটি টাকা ফেরত যাওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গাইবান্ধা

পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজের জন্য মোট ৮২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে তিন ধাপে প্রায় ৩০ কোটি টাকার কাজের বরাদ্দ ছাড় দেওয়া হলেও, বাকি টাকা আটকে রয়েছে। অভিযোগ উঠেছে, গাইবান্ধা পৌরসভায় কর্মরত নির্বাহী প্রকৌশলী ,,এ এস এম শরিফুল ইসলাম ডাকুয়া,,সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে নিজের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার জন্য নানামুখী কূটকৌশলের আশ্রয় নিচ্ছেন।
তার বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে রংপুরের ‘রানা বিল্ডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিম্নমানের কাজ করার সুযোগ করে দেওয়া এবং

অন্যান্য বৈধ ঠিকাদারদের কাজে নানাভাবে হয়রানিসহ গোপনে অর্থ দাবি করার গুরুতর অভিযোগ উঠেছে।
এ ছাড়া, সরকারি কর্মচারীদের স্বাভাবিক বদলির আদেশ বাতিল করে তিনি দীর্ঘদিন ধরে একই পৌরসভায় খুঁটির জোরে অবস্থান করছেন। তার এমন স্বেচ্ছাচারিতা ও গাফিলতির কারণেই উন্নয়ন প্রকল্পের বিশাল অঙ্কের অর্থ ফেরত যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, যা গাইবান্ধা পৌর এলাকার উন্নয়নকে চরমভাবে বাধাগ্রস্ত করছে।এই দুর্নীতি ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের পরও ওই নির্বাহী প্রকৌশলী কীভাবে বহাল তবিয়তে একই কর্মস্থলে আছেন—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট দপ্তরের প্রকল্প পরিচালক (পিডি) ও নির্বাহী প্রকৌশলী ,নারায়ন চন্দ্র সরকার। এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, টাকা ফেরত যাওয়ার কোনো সুযোগ বা অপশন নেই। কাজ বণ্টনের পুরো প্রক্রিয়াটি অনলাইন লটারির (ই-জিপি) মাধ্যমে স্বচ্ছতার সাথে সম্পন্ন করার কথা জানান তিনি।

আরও পড়ুনঃ  একদিনে তিন স্থানে ছাত্রদলের সাথে শিবিরের সংঘর্ষ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST