PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়া মহাস্থানে জমে উঠেছে কাঁচা কাঁঠালের হাট, ভ্যান-ভটভটিতে আসছে মৌসুমের আগাম বার্তা

দৈনিক গণআওয়াজ
জুলাই ৫, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
| 129
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে বরাবরের মতো এবারও জমে উঠেছে কাঁচা কাঁঠালের ঐতিহ্যবাহী হাট। জ্যৈষ্ঠ মাসে পাকা কাঁঠালের মৌসুম শুরু হলেও তরকারি হিসেবে কাঁচা কাঁঠালের চাহিদাই এখন সবচেয়ে বেশি। ফলে প্রতিদিন ভোর থেকে আশপাশের বিভিন্ন গ্রাম ও বাগান থেকে শত শত কাঁচা কাঁঠাল নিয়ে হাটে ভিড় করছেন চাষি ও ব্যবসায়ীরা।
‎বগুড়ার বিভিন্ন গ্রামীণ জনপদ ও প্রত্যন্ত এলাকার বাগান থেকে সংগ্রহ করা কাঁচা কাঁঠাল ভটভটি, অটোভ্যান, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে করে মহাস্থানের ঐতিহ্যবাহী বাজারে আনা হচ্ছে। সারিবদ্ধভাবে সাজানো যানবাহনে স্তূপ করে রাখা সবুজ কাঁঠালের দৃশ্য বাজারে আগত ক্রেতাদের দৃষ্টি কাড়ছে।
‎রোববার সকালে হাট ঘুরে দেখা যায়, বাজারজুড়ে কাঁচা কাঁঠালের বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা এবং দূর-দূরান্ত থেকে আসা পাইকাররাও কাঁচা কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছেন। অনেক ব্যবসায়ী এখান থেকে কাঁঠাল সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে সরবরাহ করছেন।
‎বিক্রেতারা জানান, কাঁচা কাঁঠাল বর্তমানে জনপ্রিয় সবজি হিসেবে ব্যাপক চাহিদা পাচ্ছে। এর স্বাদ, পুষ্টিগুণ এবং সহজলভ্যতার কারণে প্রতিদিনই ক্রেতার সংখ্যা বাড়ছে। বাজারে ভালো দাম পাওয়ায় চাষি ও ব্যবসায়ীরাও সন্তোষ প্রকাশ করেছেন।
‎স্থানীয়দের মতে, মহাস্থানের এই মৌসুমি কাঁচা কাঁঠালের হাট শুধু স্থানীয় অর্থনীতিতেই গতি আনছে না, বরং কৃষকদের উৎপাদিত ফলের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামনে পাকা কাঁঠালের পূর্ণ মৌসুম শুরু হলে এ বাজারে বেচাকেনার পরিমাণ আরও বাড়বে বলে সংশ্লিষ্টদের আশা।

আরও পড়ুনঃ  দিঘলিয়ায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ সভা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST