PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ইসলামিক জিনিয়াস মডার্ন মাদ্রাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুলাই ২, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
| 156
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলার ইসলামিক জিনিয়াস মডার্ন মাদ্রাসার আয়োজনে এবং বগুড়া উত্তর ধুনট কেজি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) দুপুর ২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৬৭ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থী-অভিভাবকদের পারস্পরিক সম্পৃক্ততা আরও জোরদারের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ উল্লাহ নিজামী।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল কাফী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাখাওয়াত হোসেন, বগুড়া জজ কোর্টের অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান, ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস শুকুর, নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. সনিতা নাসরিন রিপন, নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজল-এ-খুদা তুহিন, প্রতিষ্ঠানের পরিচালক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, প্রতিষ্ঠানের সভাপতি মো. আজিজুল হক রঞ্জু, প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা গোলাম মোস্তফা এবং নিমগাছী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম। এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, সুধীজন, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ স্বীকৃতি প্রদান তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে ইতিবাচক প্রেরণা জোগায়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে মূল্যায়নের পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা প্রদানকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  এইচএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশ কাল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST