PriyoKhobor-PNG
শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিশ্ব মাদকবিরোধী দিবসে বগুড়ায় ছাত্রশিবিরের সাইকেল র‌্যালি

দৈনিক গণআওয়াজ
জুন ২৬, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ
| 94
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (২৬ জুন ২০২৬) সকালে একটি মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

‎র‌্যালিটি সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বটতলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তিনমাথা রেলগেট, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, বনানী, কলোনি, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড ও সাতমাথাসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

‎র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক স্লোগানসংবলিত সুসজ্জিত প্ল্যাকার্ড বহন করেন এবং জনসমাগমপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাত নেড়ে র‌্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও শুভেচ্ছা জানান।

‎র‌্যালি শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সেক্রেটারি শফিকুল ইসলাম, আইন সম্পাদক আল জাবের হক্কানী এবং প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিটন।

‎সমাবেশে খন্দকার হাবিবুল্লাহ বলেন, “মাদক আজ সমাজের জন্য এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এর করাল গ্রাসে পরিবার, সমাজ এবং বিশেষ করে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক যুবসমাজের সৃজনশীলতা, নৈতিকতা ও সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে।”

‎তিনি আরও বলেন, “ছাত্রশিবির তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং তাদের মাদকমুক্ত রাখতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ মাদকমুক্ত পরিবেশে গড়ে তুলতে সংশ্লিষ্ট প্রশাসন, অভিভাবক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

‎তিনি কলেজ ক্যাম্পাসে মাদক সেবন ও মাদক কারবার প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  রাজারহাট স্বেচ্ছাসেবকদলের "আহ্বায়ক" আনিছুর রহমান লিটনের নেতৃত্বে দুস্থ পরিবারকে জরুরি খাদ্য সহায়তা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST