PriyoKhobor-PNG
রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সাদুল্লাপুর উপজেলায় ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুন ২৬, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
| 46
Link Copied!

v

 

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দ যুবসমাজ ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন মাদক সমাজ পরিবার ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
তাই মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় তারা মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং যুবসমাজকে খেলাধুলা নৈতিক শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত সবাই “মাদককে না বলুন সুস্থ সমাজ গড়ুন এই স্লোগানে একাত্মতা প্রকাশ করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST