PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

সেনহাটি মাদকের বিরুদ্ধে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দৈনিক গণআওয়াজ
জুন ২৬, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
| 28
Link Copied!

 

দিঘলিয়া খুলনা প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে কথা বলায় স্থানীয় স্বেচ্ছাসেবক দল ওয়ার্ড সভাপতি বিল্লাল বয়াতির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টায় সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চন্দনী মহল বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি,ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, ছাত্রদলের সদস্য সচিব গাজী হিমেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, মোল্লা আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক ডাঃ মামুন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ এস এম মেহেদী হাসান, সদর ইউনিয়ন বাবুল হোসেন মন্টু, সদস্য সচিব হেদায়েৎ, মিঠু, ছাত্রনেতা আবিদ আজাদ, তৌহিদুজ্জামান সোহাগ, যুবদল নেতা মোল্লা রাকিব হোসেন, মুক্তি মাহমুদ, আবু দাউদ উজ্জল, বিল্লাল বয়াতি, কাইয়ুম, রাজিব, সুমন, দিপু প্রমূখ।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় সেনহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিলাল ব্যাপারীর ওপর হামলা চালানো হয়েছে। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

বিক্ষোভকারীরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুনঃ  বগুড়া ফুটবল একাডেমির উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST