PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কোটচাঁদপুর পৌর মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুন ২৬, ২০২৬ ৭:২৪ পূর্বাহ্ণ
| 27
Link Copied!

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মহিলা কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ জুন) কলেজের হলরুমে আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্ণিং বডির  সভাপতি অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য,মোঃ  সমছুল আলম খান, গভর্নিং বডির অবিভাবক সদস্য মোঃ  মঈন উদ্দিন খান, সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল ওহাব, মোঃ নজরুল ইসলাম, নাজনীন  হাফিজা কলেজের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের পর বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নুসরাত জাহান লাজ, প্রথম বর্ষের ছাত্রী মৃত্তিকা জামান, মোছঃ রিয়া খাতু। শিক্ষার্থী তাদের কলেজ জীবনের স্মৃতি ও অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়, “কেবল ভালো ফলাফল করলেই চলবে না, বরং নৈতিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং নারী শিক্ষার অগ্রযাত্রায় তোমাদের ভূমিকা অপরিসীম।”
অধ্যক্ষ মহোদয় তাঁর সমাপনী বক্তব্যে ছাত্রীদের পরীক্ষার বিভিন্ন দিকনির্দেশনা ও সাফল্য কামনা করে বিদায় ঘোষণা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী পরীক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য এবং পরীক্ষা যেন সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়—সেই কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে কলেজের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার বিভিন্ন উপকরণ ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।এ সময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোছাঃ হাসিনা ফেরদৌস।
মোঃ আবুল হাসান কোটচাঁদপুর ঝিনাইদহ ০১৭১১৭৭৬৮৮৩

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর -এঁর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST