PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিঘলিয়ায় মাদক কারবারিদের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আহত

দৈনিক গণআওয়াজ
জুন ২৬, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ণ
| 36
Link Copied!

দিঘলিয়া খলনা প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলায় মাদক কারবারিদের হামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (২৫ জুন) রাতে উপজেলার ৬ নং ওয়ার্ড চন্দনী মহল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি ৬নং ওয়ার্ড বিল্লাল বয়াতি (৫৫)-কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম ও সচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন ওই স্বেচ্ছাসেবক দল নেতা। এর জেরে মাদক কারবারিদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে তিনি এশার নামাজ পরে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, এলাকার চিহ্নিত মাদক কারবারিরাই এ হামলার সঙ্গে জড়িত।

তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শাহ আলম বলেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ধুনটে মাজার নির্মাণ বিতর্কে উত্তেজনা, কোরআন-হাদিস অবমাননার অভিযোগে বিক্ষোভ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST