PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বাবারা এমনি হয় , আশিক লোমান স্যারের স্ট্যাটাস 

দৈনিক গণআওয়াজ
জুন ২১, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
| 131
Link Copied!

ধনবাড়ী প্রতিনিধি, টাঙ্গাইল :

 

বাবা আছে বলেই আজ সন্তান স্বপ্ন দেখে। বাবা সন্তানের প্রতিটি স্বপ্ন কে আঁকড়ে ধরতে ঘাম ঝরায়। বাবা আছে বলেই সন্তান তার লক্ষ্যে পৌঁছাতে পারে খুব সহজেই। বাবার কাঁধে সন্তান কখনো ভারি না। বাবা হয় এক মহানায়ক। যিনি পরিবারের প্রতিটি সদস্যের কথা ভাবতে ভাবতে নিজের কথা ভুলে যায়। সন্তানের সফলতায় যিনি নিজেকে সফল মনে করে তিনিই বাবা।

আসলে আমরা খুব সহজেই সেই বাবার আত্মত্যাগ, ভালোবাসা খুব সহজেই ভুলে যায়। তাই তো অনেক বাবাকে আজ বৃদ্ধাশ্রমে দেখতে হয়। তাই আজ বাবা তার সন্তানের কাছে বোঝা হয়ে যায়।

আমি যখন ছোট ছিলাম আমার বা এখন পর্যন্ত আমার কোন আবদার নেই যে বাবা পূরণ করে নাই। আমি যখন ইন্টারে পড়ি তখন আমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আমার বাবার ইনকাম বন্ধ হয়ে যায় একদিকে বাবার চিকিৎসা অন্য দিকে আমার পড়াশোনার খরচ সবমিলিয়ে যদিও আমার পরিবার হিমশিম খাচ্ছিল তবে বাবা তা কখনো আমাকে বুঝতে দেয়নি। শুধু তাই না আমার জুতা কিনে দেওয়ার জন্য বাবা গরু বিক্রি করে দিয়েছিল। বাবা আমি বলতে চাই আজ আমি তোমাকে অনেক ভালোবাসি।

আমার শ্বশুর সেও আমার জন্য অনেক করেছে। আমার বিয়ের ৩ বছরে একটা কথাও সে রাগ করে আমাকে বলে নাই। যদি কখনো শুনেছে আমি এটা পছন্দ করি সে তখনি সেইটা আমার জন্য নিয়ে এসেছে। এই তো কিছুদিন আগে ভাবছিলাম একটা মটর সাইকেল কিনব কিন্তু এই কথা শুনে বাবা হঠাৎ ফোন দিয়ে ডেকে নিয়ে মটরসাইকেল কিনে দেয়। আমি ভাবতেও পারিনি। আসলে সব বাবা এমনি হয়‌।

আমার এই দুজন বাবাই আমার কাছে সমান । এরাই আমার মেরুদন্ড এদের জন্যই আজ আমি চলতে পারি। বাবা আমার জন্য দোয়া করো আমি যেন তোমাদের ছেলে হয়েই থাকতে পারি‌। আমি যেন মানুষের মত মানুষ হতে পারি।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে রাজারহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের। 

পৃথিবীর সকল বাবাদের জানাই বাবা দিবসের শুভেচ্ছা। বাবারা এমনি হয়।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST