PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

শ্রী রামচন্দ্রের অবমাননা ও মন্দিরে হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দৈনিক গণআওয়াজ
জুন ২০, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
| 61
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা জেলা শাখার আয়োজনে এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি বাবু রতন নৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে খুলনার বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। পরে তারা প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উপাসনালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

 

বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে কোনো ধর্ম বা ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা এবং উপাসনালয়ে হামলার মতো ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। একই সঙ্গে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহা এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি বাবু বিরেন্দ্র নাথ ঘোষ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি বাবু সৌমিত্র দত্ত, সিনিয়র সহ-সভাপতি কিশোর কুমার, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দিলিপ দাশসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

 

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি খুলনা প্রেসক্লাব চত্বরের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধর্মীয় অবমাননা ও মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি

আরও পড়ুনঃ  ৬৩ বছরের অপেক্ষার অবসান, পতেঙ্গার তিন ওয়ার্ডে পৌঁছাচ্ছে ওয়াসার পানি

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST