
পোরশা( নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁ জেলার পোরশা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তর ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয়ের দপ্তরের যৌথ আয়োজনে মাদ্রাসা ও স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক স্বীকৃতি প্রদান করা হয়েছে সকালে মাধ্যমিক শিক্ষা দপ্তরের হলরুমে যিনারা স্বীকৃতি পেয়েছেন তারা হলেন পোরশা উপজেলার–
মোঃ সাইদুর রহমান
প্রধান শিক্ষক, ঘাটনগর উচ্চ বিদ্যালয়।
🌹 মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক
মুহাম্মদ আব্দুল করিম
অধ্যক্ষ, নিতপুর মহিলা আলিম মাদ্রাসা।
উল্লেখ্য, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা এবং প্রতিষ্ঠান পরিচালনায় অবদান রাখার জন্য তাদের কে এই স্বীকৃতি ও সন্মানা প্রদান করা হয় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সন্মানা তুলে দেন সন্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম স্যার, উপস্থিত ছিলেন পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা একাডেমি সুপার ভাইজার ও সংশ্লিষ্ট অফিসের কর্মচারী বৃন্দ।


