PriyoKhobor-PNG
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে ভূরুঙ্গামারীতে বিতর্ক প্রতিযোগিতা

দৈনিক গণআওয়াজ
জুন ১৫, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
| 39
Link Copied!

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ভূরুঙ্গামারী মহিলা কলেজের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ আয়োজন করে।

প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের চারটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথম রানার্সআপ হয় তিলাই উচ্চ বিদ্যালয়। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন তিলাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিতার্কিক আতিয়া ইবনাত আন্নি।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের সহকারী পরিদর্শক মারফিদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম, ভূরুঙ্গামারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন নাহার এবং ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন। এছাড়াও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুনঃ  বেরোবিতে ভিসি হলেন ঢাবির অধ্যাপক শওকত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST