PriyoKhobor-PNG
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে হাজিরহাটে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ ও বাচ্চা বিতরণ

দৈনিক গণআওয়াজ
জুন ১৫, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
| 27
Link Copied!

হাবিবুর রহমান

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

 

লক্ষ্মীপুর জেলার ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের লক্ষ্মীপুর-১ অঞ্চলের আওতাধীন হাজিরহাট এলাকার পাঁচটি শাখার উপকারভোগী সদস্যদের নিয়ে আজ সোমবার (১৫ জুন ২০২৬) দিনব্যাপী হাঁস ও মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ এবং বাচ্চা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমে হাজিরহাট এলাকার পাঁচটি শাখার সদস্যদের অংশগ্রহণে আধুনিক পদ্ধতিতে হাঁস ও মুরগি পালন বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের হাঁস ও মুরগির সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, খাদ্য ব্যবস্থাপনা, খামার পরিচালনা, উৎপাদন বৃদ্ধি এবং লাভজনক উপায়ে খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষকরা আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে খামার পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।

প্রশিক্ষণ শেষে উপকারভোগী সদস্যদের মাঝে মোট ৪০০টি হাঁসের বাচ্চা এবং ৪০০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এ সময় সদস্যরা ব্র্যাকের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উপস্থিত ছিলেন আব্দুর রব পাটোয়ারী, এলাকা ব্যবস্থাপক; মো. সাখাওয়াত উল্লাহ, শাখা ব্যবস্থাপক; মো. দিদারুল ইসলাম, শাখা ব্যবস্থাপক; জয় রাজ বাউল, কৃষি ও বীমা ইউনিট, লক্ষ্মীপুর-১। এছাড়াও হাজিরহাট এলাকার পাঁচটি শাখার বিপুল সংখ্যক উপকারভোগী সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। হাঁস-মুরগি পালন একটি লাভজনক ও টেকসই আয়ের উৎস হিসেবে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ ধরনের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা সদস্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং পারিবারিক আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

আরও পড়ুনঃ  বেনজীর-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST