PriyoKhobor-PNG
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মণিরামপুরের গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
জুন ১৫, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
| 23
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

 

যশোরের মণিরামপুরের ঐতিহ্যবাহী গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে প্রতিষ্ঠানের এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক অগ্রগতির বিষয়ে আলোকপাত করা হয়।

 

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পলাশ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোজাফফর হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডহক কমিটির আহ্বায়ক প্রভাষক মো. ফজলুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক মদন মোহন হালদার, কমিটির শিক্ষক সদস্য মো. মাসুদ করিম, অভিভাবক সদস্য প্রভাষক হাবিবুর রহমান ও মো. আব্দুল মাজদি এবং শিক্ষার্থী প্রতিনিধি সৌমিক ভট্টাচার্য ও সেঁজুতি পাল।

 

প্রধান অতিথির বক্তব্যে সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য। সন্তানদের নিয়মিত পড়ালেখা এবং ক্লাসে উপস্থিতির বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। মনে রাখতে হবে, সন্তানের প্রথম ও প্রধান শিক্ষক হচ্ছে তার বাবা-মা।’ এসময় তিনি শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজের বার্ষিক ফি ১ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকায় নামিয়ে আনার ঘোষণা দেন। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরেও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল কালাম আজাদ। তার গত এক বছরের কার্যক্রমে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে ফলজ গাছ বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের বই ও স্কুল ড্রেস প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

 

সভায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ সুন্দর রাখা এবং এর অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  শাহবাগে মুখোমুখি শিক্ষক-পুলিশ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST