PriyoKhobor-PNG
শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ত্রিশক্তি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর উদ্যোগে গিরাই গীতা শিক্ষা নিকেতন উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
জুন ১৪, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
| 22
Link Copied!

আকাশ দাশ সৈকত

সনাতন সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় দীক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো রংপুরের কাউনিয়া। অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুভ উদ্বোধন সম্পন্ন হলো ত্রিশক্তি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (TSF) পরিচালিত সম্পূর্ণ বিনামূল্যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, গিরাই গীতা শিক্ষা নিকেতন।

 

গত ১২ জুন ২০২৬ রোজ শুক্রবার বিকাল ৩:০০ ঘটিকা’য় কাউনিয়ার গিরাই গ্রামে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

 

অনুষ্ঠানের মূল আকর্ষণ আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ত্রিশক্তি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা শ্রীকৃষ্ণ চৌহান সিং এবং ত্রিশক্তি স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (TSF) এর সকল সম্মানিত ও ফাউন্ডেশন এর সদস্য বৃন্দ।

 

উদ্বোধনী পর্বে পবিত্র মঙ্গল প্রদীপ প্রজ্বলন, বিশেষ ধর্মীয় আলোচনা সভা এবং সনাতন সংস্কৃতির নান্দনিক উপাদানে সমৃদ্ধ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামের সুধীসমাজ, ধর্মপ্রাণ সর্বস্তরের মানুষ এবং উৎসুক শিশুদের উপস্থিতিতে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ।

আমাদের শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার এই নতুন পথচলায় আপনাদের সকলের আর্শীবাদ ও ভালোবাসা আমাদের পথচলাকে আরও সুদৃঢ় করবে।

আরও পড়ুনঃ  পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ধুনট পৌর মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST