PriyoKhobor-PNG
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আজ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী।

দৈনিক গণআওয়াজ
জুন ১১, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ
| 20
Link Copied!

নিজস্ব প্রতিবেদক।।

ওস্তাদ আব্দুল মালেক চিশ্তী ।খুলনার শাস্রীয় সংগীতের অন্যতম পথিকৃত,খুলনা বেতারের প্রথম কন্ঠস্বর।তিনি গত১১জুন ২০১৯ সন্ধ্যা ৬:২০ মিনিট এ ইন্তেকাল করেন।

১৯২৭ সালের ৩রা জানুয়ারী কলকাতায় জন্ম নেন গুনী এই শিল্পী ।১৯৫৩ সালের পর কোন এক সময় তিনি খুলনাতে আসেন ।৬০এর দশকে তিনি খুলনার একমাত্র গানের স্কুল ‘একাডেমি অব ফাইন আর্টস’-এ সেতার ও সংগীত শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৬৮ সালে তার কন্ঠের হামদ নাত পাঠ এর মাধ্যমে খুলনা বেতার তার যাত্রা শুরু হয় ।খুলনার বহু সংগীত ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা । তার নামে ও একটি সংগিত একাডেমী রয়েছে ।তিনি বেতার টিভির র বিভিন্ন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছেন ।

 

খুলনার জেলা শিল্পকলা একাডেমী

শিশু একাডেমীসহ বহু সংগঠন তাকে গুনীজন সম্বর্ধনা দিয়েছে।২০১২ সালে অক্টোবর মাসে ভারত সরকারের আমন্ত্রণে দিল্লিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে যোগদান করেন এবং দিল্লি, জয়পুর ও আজমির শরীফে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে সুফি সাধক শাহ হাসান চিশতী’র রচিত সুফি গান পরিবেশনের মাধ্যমে প্রসংশা লাভ করেন।

 

দেশের, বহু প্রখাত সংগীত শিল্পী তার ছাত্র ছিলেন -ওস্তাদজীর সুর আর শিক্ষা যুগ যুগ ধরে বেঁচে থাকুক খুলনার বাতাসে, নতুন প্রজন্মের কণ্ঠে। আজ আমরা মহান এই সুরসাধকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

আরও পড়ুনঃ  এনপিএস ও বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST