PriyoKhobor-PNG
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

দৈনিক গণআওয়াজ
জুন ১১, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
| 4
Link Copied!

আহসান হাবীব বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রতন ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলযোগে উপজেলার তমালতলা বাজারের বড় বাঘা সংলগ্ন এলাকায় যাওয়ার সময় রতন ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুলের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুদীপ্ত সাহা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রতন ইসলাম উপজেলার নূরপুর চকপাড়া গ্রামের মো. মকবুল ইসলামের বড় ছেলে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে কৃষি অধিপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST