PriyoKhobor-PNG
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

দৈনিক গণআওয়াজ
জুন ১১, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
| 48
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদসহ ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন – আফাজুল মণ্ডল (৫০), পিতা: মোঃ গফুর মণ্ডল, গ্রাম: পারকোয়ালীয়া, রায়কালী, জেলা: নওগাঁ; মোঃ শাহিন ফকির (৫০), পিতা: মোঃ মোকছেদ ফকির, গ্রাম: লক্ষণ কুঁড়ি, উপজেলা: আদমদীঘি, জেলা: বগুড়া এবং মোঃ মিলন পাহান (৩২), পিতা: কালাচান পাহান, গ্রাম: পূর্ব আব্দুল্লাপুর, উপজেলা: আক্কেলপুর, জেলা: জয়পুরহাট।

‎জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

‎পরে ভ্রাম্যমাণ আদালতে বিচার শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দুই আসামিকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড এবং অপর এক আসামিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST