PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা 

দৈনিক গণআওয়াজ
জুন ৯, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ
| 77
Link Copied!

মোঃ রবিউল ইসলাম,নলডাঙ্গা (নাটোর) :

নাটোরের নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৯ জুন-২০২৬) সকাল ১১.৩০ টায় নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান। গ্রাম আদালতের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, “অল্প সময়ে, স্বল্প খরচে, বিনামূল্যে ও সহজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা”। কর্মশালায় সাধারণ মানুষের ন্যায় বিচার পেতে গ্রাম আদালতের বিভিন্ন সুযোগ সুবিধার দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান সুজন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, নলডাঙ্গা থানার ওসি তদন্ত ইব্রাহিম খলিল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার নলডাঙ্গা সংবাদদাতা এম জহুরুল ইসলাম সহ এনজিও কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

 

আরও পড়ুনঃ  বগুড়ায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST