PriyoKhobor-PNG
শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পোরশায় প্রাণি সম্পদ দপ্তর কর্তৃক আদিবাসী খামারিদের উন্নয়নে গবাদিপশুর খাদ্য বিতরণ।

দৈনিক গণআওয়াজ
জুন ৯, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
| 116
Link Copied!

পোরশা(নওগাঁ) প্রতিনিধিঃ-

মোঃ কামরুজ্জামান সরকার বাবু:-

 

নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা প্রাণি সম্পদ দপ্তর কর্তৃক আদিবাসী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে, প্রাণিসম্পদ খাতের বিকাশ এবং খামারিদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পোরশা উপজেলার ১৬০ জন আদিবাসী খামারির মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়েছে। এতে Chief guest হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম স্যার মঙ্গলবার (০৯ জুন ২০২৬)।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আজিজ আলী। তিনি বলেন, আদিবাসী ও প্রান্তিক খামারিদের উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। গবাদিপশুর সুষম খাদ্য নিশ্চিত করা গেলে পশুর স্বাস্থ্য ভালো থাকবে, উৎপাদন বাড়বে এবং খামারিরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ গোলাপ হোসেন, অফিস সহকারী শ্রী গোপাল চন্দ্র দাস, ড্রেসার মোঃ শরিফুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী বৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আরও পড়ুনঃ  যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ: ‘দেশের সবচেয়ে বড় সংকট কর্মসংস্থান’
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST