PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

থ্রি-হুইলার যানের বিরুদ্ধে অভিযানে পুলিশের ওপর হামলা, টহল গাড়ি ভাঙচুর

অনলাইন ডেক্সঃ
জুন ৯, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
| 135
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ তিন চাকার যান (থ্রি-হুইলার) আটককে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও তাদের একটি টহল গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলার বা তিন চাকার যানের বিরুদ্ধে পুলিশ অভিযানে নামে। মঙ্গলবার দুপুরে নিমসার এলাকায় একটি থ্রি হুইলারকে আটক করে মামলা দেয় ময়নামতি হাইওয়ে পুলিশের একটি দল। পরে থ্রি হুইলারের চালকরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে হাইওয়ে পুলিশের ব্যবহৃত একটি ভ্যান ভাঙচুর করে। এসময় পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

অপরদিকে স্থানীয়দের ভাষ্য, একটি অটোরিকশাচালকের সঙ্গে এক পুলিশ সদস্যের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই পুলিশ সদস্য ওই অটোরিকশার সামনে গ্লাসে আঘাত করেন। এ সময় অন্যান্য চালকরা ক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে।

এদিকে এ ঘটনার পর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রাম লেনে ৩-৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ওসি আব্দুল মমিন ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে। বর্তমান পরিস্থিতি পুলিশের অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন তিনি

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু শিগগিরই
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST