PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
| 88
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার ধুনট থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল হালিম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃত আব্দুল হালিম উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটী গ্রামের হারান শেখের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন ২০২৬) রাতে ধুনট থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই মো. ওসমান গণীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে ফিরোজ চেয়ারম্যানের ইটভাটার পাশের সেতু এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে আব্দুল হালিমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস কমলা রঙের নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৫, তারিখ ৬ জুন ২০২৬ এবং জিআর নম্বর-১০২।

‎ ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST