PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দুর্গাপুরে তহসীল অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরি ‎

দৈনিক গণআওয়াজ
জুন ১, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
| 69
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহী দুর্গাপুর উপজেলার সিংগাহাট ইউনিয়ন ভূমি (তহসীল) অফিসের জানালার থাইগ্লাস কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় অফিস থেকে কম্পিউটারের রাম, প্রসেসর, সিডিএসডি কার্ড ও ওয়াইফাইয়ের রাউটার,উনুর মালামাল খোয়া গেছে। জানাগেছে, গত (২৪ মে) ঈদের ছুটিতে অফিস বন্ধ হয়ে যায়। সোমবার (১ জুন) ঈদের ছুটি শেষে সকালে অফিস খুলে চুরির বিষয়টি জানতে পারেন অফিসের কর্মচারীরা। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার।

‎এ বিষয়ে সিংগাহাট ইউনিয়ন ভূমি অফিসের তহসীলদার নরশাদ আলী জানান, গত (২৪ মে) ঈদের ছুটিতে অফিস বন্ধ করে আমরা চলে যায়। এরপর আজ সোমবার (১জুন) ঈদের ছুটি শেষে সকালে অফিস খুলে দেখা যায় জানালার থাইগ্লাস কাটা সব জিনিসপত্র এলোমেলো কম্পিউটারের মনিটর ভেঙ্গে কম্পিউটারের রাম, প্রসেসর, সিডিএসডি কার্ড ও ওয়াইফাইয়ের রাউটার,উনুর মালামাল চুরি হয়ে গেছে।

‎এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক খতিয়ে দেখার পর জানা যাবে আসলে জানালা ভেঙ্গে কে বা কাহারা চুরি করেছে। খুব দ্রুত চোরকে ধরা হবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মহাসমাবেশ সফল করতে বগুড়া মহানগর জামায়াতের আলোচনা সভা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST