PriyoKhobor-PNG
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় যৌথ অভিযানে দুই পরিবহন কর্মকর্তাকে ১০ হাজার টাকা জরিমানা

দৈনিক গণআওয়াজ
জুন ১, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
| 53
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং পরিবহন সংক্রান্ত অনিয়মের অভিযোগে বগুড়ায় পরিচালিত পৃথক মোবাইল কোর্ট অভিযানে দুই পরিবহন কর্মকর্তাকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎রবিবার (৩১ মে ২০২৬) সিপিএসসি বগুড়া ও র‌্যাব-১২ এর যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, এটিসি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ কুমার দাস।

‎অভিযানের অংশ হিসেবে বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা নম্বর-৪৮/২০২৬, তারিখ ৩১/০৫/২০২৬ মূলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় আরকে ট্রাভেলসের ম্যানেজার সাকিবাল হাসান (২৬)-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎একই দিনে শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত আরেকটি মোবাইল কোর্টে সড়ক পরিবহন সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে মামলা নম্বর-১৪/২০২৬, তারিখ ৩১/০৫/২০২৬ মূলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৭৪ ধারায় সৌহার্দ্য পরিবহনের সুপারভাইজার আজিম হোসেন (৩৫), গোয়ালন্দ, রাজবাড়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, যাত্রীদের স্বার্থ সুরক্ষা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা পরিবহন মালিক, চালক ও সংশ্লিষ্ট কর্মচারীদের আইন মেনে চলার পাশাপাশি যাত্রীদের সঙ্গে সদাচরণ করার আহ্বান জানান।

‎এদিকে, যৌথ অভিযানের খবরে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যাত্রীরা পরিবহন খাতে অনিয়ম ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনার দাবি জানান।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST