
পোরশা (নওগাঁ) প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সরকার বাবু:-
নওগাঁ জেলার পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৬টায় দিকে অসাবধানতা বশত বিদ্যুতের লাইন বন্ধ না করেই কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা মানুষেরা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত আবাসিক চিকিৎসক তহোরুলকে মৃত ঘোষণা করেন।
সে উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামের মৃত রবু মিস্তিরি ছেলে।


