PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত, ড্রাইভার আহত

দৈনিক গণআওয়াজ
মে ২৭, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ
| 53
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রামে বালুভর্তি দুটি ট্রাকের সংঘর্ষে এক হেলপার নিহত ও এক ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মে ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের উপজেলার ফোকপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা মেট্রো-ট-২৪-৭৫২০ নম্বরের একটি বালুভর্তি ট্রাক পেছন থেকে দাঁড়িয়ে থাকা খুলনা মেট্রো-ট-১১-১৮৯৩ নম্বরের অপর একটি বালুভর্তি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার মো. ইনজামাম (২০) গুরুতর আহত হন।

পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপার ইনজামামকে মৃত ঘোষণা করেন। আহত ড্রাইভার মো. শামীম শেখ (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ইনজামামের পিতার নাম মো. ইজ্জত আলী। তার বাড়ি ঝিনাইদহ জেলার খড়াসোনি এলাকায়। আহত ড্রাইভার শামীম শেখের পিতার নাম আরব আলী শেখ। তার বাড়ি ঝিনাইদহ জেলার খেদাপাড়া এলাকায়।

খবর পেয়ে কুন্দারহাট হাইওয়ে থানার সার্জেন্ট মো. রাউফুল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  ঈদুল আযহার শুভেচ্ছা জানান কাহালু থানার ওসি শফিকুল ইসলাম
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST