PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
মে ২২, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ণ
| 109
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুজন ইসলাম (৩২) বিএনপির কর্মী। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি আছেন। তিনি বাহিরমাদী গ্রামের মহরম জোয়াদ্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিপনগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সহসভাপতি একরামুল হক গ্রুপ এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুর ও সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় রাতে বাহিরমাদী চৌরাস্তায় অবস্থানকালে সুজন ইসলামের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা আহত সুজনকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

আরও পড়ুনঃ  বাগমারা'য় মবের কবলে মাছ ব্যবসায়ী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST