PriyoKhobor-PNG
রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মানিকগঞ্জে ২৪ হাজার টাকা মূল্যের গাঁজাসহ শিরিন নামের এক নারী আটক।

দৈনিক গণআওয়াজ
মে ২০, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
| 54
Link Copied!

মিরাজ খান মানিকগঞ্জ সংবাদদাতা

মঙ্গলবার (১৯ মে) রাত ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার আন্দারমানিক এলাকায় এ অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাঁজা যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে ডিবির একটি অভিযানিক দল এসআই (নিঃ) সুরেশ রাজবংশী এর নেতৃত্বে আন্দারমানিক এলাকায় অভিযান পরিচালনা করে আন্দারমানিক এলাকা থেকে মোসাঃ শিরিন বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিরিন বেগম আন্দারমানিক এলাকার বাসিন্দা এবং তার স্বামী শহীদ খান ওরফে টুন্ডা শহিদ বলে জানা গেছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  দিঘলিয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ভৈরব সেতু নির্মাণ কাজ নানা জটিলতায় আটকে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST