PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা

দৈনিক গণআওয়াজ
মে ১৮, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
| 40
Link Copied!

এফ,এম,এ রাজ্জাক। পাইকগাছা,খুলনা।

খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী-কে সংবর্ধনা প্রদান করেছে পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজ।রোববার সকালে কলেজ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ফাতেমা রহমান-এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট জি এম সবুর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোড়ল শাহাদাত হোসেন ডাব্লু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু সাঈদ।

এ সময় বক্তারা বলেন, শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে মনিরুল হাসান বাপ্পীর অবদান প্রশংসনীয়। তার নেতৃত্বে খুলনা জেলা পরিষদ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হাসান বাপ্পী শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। মনিরুল হাসান বাপ্পী ঘোষণা করেন কলেজের ৪ তলা ভবন নির্মাণ, নামাজের স্হান সংস্কার ৩ লক্ষ টাকা ও ল্যাপটপ দেয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  মনিপুর বৃদ্ধাশ্রমের চার দেয়ালে বাবা-মায়ের নিরব হাহাকার। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST