PriyoKhobor-PNG
রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় রাহুল গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ, উত্তেজনা; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

দৈনিক গণআওয়াজ
মে ১৭, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
| 89
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার সদরের গোকুল ইউনিয়নের হরিপুর বন্দরে অবস্থিত রাহুল গ্রুপের কারখানার শ্রমিকরা বেতন ও বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে গত শনিবার বিকেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এসময় পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের দেখা দেয়।

‎সরেজমিনে দেখা যায়, বিকেল প্রায় ৪টার দিকে নারী-পুরুষ শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার সামনের আঞ্চলিক সড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

‎শ্রমিকদের অভিযোগ, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি, হাজিরা বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানিয়ে এলেও কারখানা কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

‎আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন নারী শ্রমিক জানান, পুরুষ শ্রমিকদের পাশাপাশি সমানভাবে কাজ করলেও তারা ন্যায্য মজুরি ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত বেতন কাঠামো পুনর্বিবেচনার দাবি জানান।

‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগেও একই দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। সে সময় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং মালিকপক্ষ শ্রমিকদের দাবি বিবেচনার আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেন। তবে পরবর্তীতে এ বিষয়ে কোনো আলোচনা না হওয়ায় শ্রমিকদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়।

‎এদিকে আন্দোলনের একপর্যায়ে শ্রমিকরা কারখানার ম্যানেজার আব্দুল হামিদ ঝন্টুর বিরুদ্ধে শ্রমিক হয়রানি ও অশালীন আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ আরও জোরদার করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত শ্রমিকদের একটি অংশ কারখানার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এসময় পুলিশ তাদের বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।

‎খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মুরাদ। তিনি শ্রমিক ও মালিকপক্ষকে আলোচনায় বসিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

‎পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন। তবে এ ঘটনায় শ্রমিকদের কোনো আনুষ্ঠানিক প্রতিনিধি বক্তব্য দেননি। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  পোরশায় জাতীয়বাদী মৎস্য জীবী দলের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST