PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার: খামারি শাহিনুরকে অর্থদণ্ড

দৈনিক গণআওয়াজ
মে ১৫, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ
| 56
Link Copied!

এফ,এম,এ রাজ্জাক,পাইকগাছা, খুলনা।

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করে জনভোগান্তি সৃষ্টির দায়ে এক খামারিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার গদাইপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। অভিযানে গদাইপুর গ্রামের খামারি গাজি শাহিনুর রহমানকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০০০ (দুই হাজার) টাকা জরিমানা করা হয়। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা কালে দেখতে পান খামারের বর্জ্য নিষ্কাশনের সঠিক ব্যবস্থা নেই।এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ ও মশার উপদ্রব সৃষ্টি হয়েছে।অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।উক্ত আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. ফজলে রাব্বী। প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব উদয় কুমার মন্ডল। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের একটি চৌকস দল অভিযানে সহযোগিতা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী জানান,পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে কোনো ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ।

আরও পড়ুনঃ  চৌগাছা বাজার উন্নয়নে বিএনপি ও জামায়াতের যৌথ সভা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST