PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় রাহুল গ্রুপের নারী শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

দৈনিক গণআওয়াজ
মে ১০, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
| 99
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় কাঙ্ক্ষিত মজুরি না দেওয়া, অতিরিক্ত সময় কাজ করিয়ে নেওয়া এবং শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে রাহুল গ্রুপের নারী শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন। রবিবার (১০ মে ২০২৬) সকালে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের চাঁদমহা নামুজা সড়কে অবস্থিত প্রতিষ্ঠানের সামনে শ্রমিক-কর্মচারীরা কাজ বন্ধ রেখে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ চলাকালে শ্রমিকরা অভিযোগ করেন, শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারিত থাকলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জোরপূর্বক তাদের দিয়ে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করিয়ে নিচ্ছে। এছাড়া মাসিক ৮ থেকে ১০ হাজার টাকা মজুরি নির্ধারণ করা হলেও মাস শেষে তাদের হাতে দেওয়া হচ্ছে মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা।

শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি শ্রম আইন লঙ্ঘন করে আসছে। তারা আরও অভিযোগ করেন, বিভিন্ন কারণে শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মানসিক নির্যাতন করা হচ্ছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি প্রদান, অতিরিক্ত কর্মঘণ্টা বন্ধ এবং শ্রমিক নির্যাতনের বিচারসহ বিভিন্ন দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  অসচ্ছল মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা ওয়ালটন প্লাজার মানবিক উদ্যোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST