PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় হ্যাচিং ডিম ব্যবহার করে বেকারি পণ্য তৈরির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

দৈনিক গণআওয়াজ
মে ১০, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
| 89
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় হ্যাচিং ডিম (অফুটন্ত ডিম) ব্যবহার করে কেক, বিস্কুট ও পাউরুটি তৈরির অভিযোগে একটি বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎রবিবার (১০ মে ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মেহেরা পাম্পের পেছনে শৈলালপাড়ায় অবস্থিত ফুলকলি বেকারিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

‎অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি লোকচক্ষুর আড়ালে হ্যাচিং ডিম ব্যবহার করে বিভিন্ন ধরনের বেকারি পণ্য যেমন কেক, বিস্কুট ও পাউরুটি তৈরি করছিল। এছাড়া বেকারিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পণ্যে অগ্রিম তারিখ ব্যবহার এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে ভোক্তাদের প্রতারণার অভিযোগও পাওয়া যায়।

‎এসব অপরাধের প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে ফুলকলি বেকারির মালিক মো. নাজমুস সাকিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন তিনি।

‎অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। এ সময় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান।

আরও পড়ুনঃ  ধুনটে মাদক রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে যুবকের জেল-জরিমানা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST