PriyoKhobor-PNG
রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রাম সদর হাসপাতালের স্টোর থেকে নথি চুরি, জনতার হাতে ধরা দুই স্টোর কিপার 

দৈনিক গণআওয়াজ
মে ৯, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
| 265
Link Copied!

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, রতন রায়ঃ

কুড়িগ্রাম সদর হাসপাতালের ঔষধ ও সরঞ্জামের স্টোররুম থেকে প্রয়োজনীয় নথিপত্র চুরির চেষ্টা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আজ ৯ মে, ২০২৬, শনিবার এ ঘটনা ঘটে। চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার বাধার মুখে পড়েন সদ্য বদলি হওয়া স্টোর কিপার মোঃ মমিনুল ইসলাম ও বর্তমান স্টোর কিপার মোঃ মারজান আলী। উত্তম-মধ্যম খেয়ে উভয়কে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে জনতা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের গোডাউনে অবৈধভাবে ঢুকে গুরুত্বপূর্ণ ক্রয়-বিক্রয়, বিতরণ ও মজুত সংক্রান্ত নথি ও রেজিস্টার চুরি করতে থাকে তারা। এক পর্যায়ে সন্দেহ হলে হাসপাতালের আশপাশের লোকজন তাদের ঘিরে ফেলে। ধরা পড়ার পর তারা বিক্ষোভকারীদের হাতে বেদম প্রহারের শিকার হন। পরে হাসপাতালের প্রশাসন তাদের উদ্ধার করে।

 

এদিকে ঘটনার পরপরই হাসপাতাল চত্বরে তীব্র ক্ষোভ দেখা দেয়। চিকিৎসক, কর্মকর্তা ও রোগীর স্বজনরা দাবি তুলেছেন, জরুরি ভিত্তিতে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং এ বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। তাদের আশঙ্কা, চুরি যাওয়ার চেষ্টা করা নথিতে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ থাকতে পারে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, “ঘটনা খুবই অপছন্দনীয়। ইতোমধ্যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রাথমিক প্রতিবেদন পাঠিয়েছি। জেলা প্রশাসন ও পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে “দুই আসামিকে জিজ্ঞাসাবাদ- তাদের বিরুদ্ধে চুরি ও ষড়যন্ত্রের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

স্থানীয় সচেতন মহল হাসপাতাল প্রশাসনে দুর্নীতি বন্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা দাবি করেছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালে উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুনঃ  পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন।।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST