PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

যশোর জেলা নবগঠিত ছাত্রদলের পক্ষথেকে প্রতিমন্ত্রী অমিতকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক।
মে ৮, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
| 115
Link Copied!

যশোর জেলা নবগঠিত ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। যশোর শহরের লাল দিঘির পাড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান । পুরো আয়োজন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদল যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব হয়েছেন শাহ নেওয়াজ ইমরান।

এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বেনজির বিশ্বাস-কে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তি।

আরও পড়ুনঃ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST