
মীর তানভীর ইসলামঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা চাউল কল মালিক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার চান্দাইকোনা পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত সমিতির হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মো. আল-আমিন। সহকারী প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন ইউপি সদস্য জহুরুল ইসলাম।
নির্বাচনে মোট ৮৮ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। ভোটগ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মো. আব্দুল মোত্তালেব শেখ সভাপতি, মো. জাহাঙ্গীর আলম সহ-সভাপতি এবং মো. শহিদুল ইসলাম সবুজ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এস এম সাগর সরকার, মো. সোবাহান সরকার ও শহিদুল ইসলাম খন্দকার


