
মোঃ আসাদুজ্জামান আসাদ ,স্টাফ রিপোর্টার:-
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের শৈলমারি-উজলপুর বিলের বুক চিরে যে গুরুত্বপূর্ণ রাস্তাটি গেছে, সেই রাস্তাটির দুপাশ ভেঙে যাওয়ার কারণে প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে গাইড ওয়াল নির্মাণ করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখ ও হতাশার বিষয় গাইড ওয়াল নির্মাণের মাত্র ২ দিনের মাথায় সেটি ভেঙে বিলের গর্ভে তলিয়ে গেছে। বিষয়টি আমার নজরে আসার পর কারণ এটি শুধু একটি দেয়াল ভাঙার ঘটনা নয়, এটি জনগণের কষ্টার্জিত অর্থের অপচয় এবং নিম্নমানের কাজের একটি জ্বলন্ত উদাহরণ।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি এই কাজের সাথে জড়িত ঠিকাদার ও দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করা হোক।কেন এত অল্প সময়ের মধ্যে গাইড ওয়াল ধসে পড়লো, তার সঠিক কারণ উদঘাটন করা হোক। দ্রুত সময়ের মধ্যে টেকসই ও মানসম্মতভাবে পুনরায় গাইড ওয়াল নির্মাণ করে সাধারণ মানুষের চলাচল নিরাপদ করা হোক।জনস্বার্থে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি।


