PriyoKhobor-PNG
সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদন: সুপারভাইজারের ১ বছরের কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
মে ৬, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
| 172
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সদর উপজেলার চাঁদপুর এলাকায় অবস্থিত একটি জুস কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে কারখানার সুপারভাইজার মোঃ আরিফুর রহমান (৩১) কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

‎বুধবার (৬ মে ২০২৬) দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

‎অভিযানকালে কারখানায় একাধিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে রয়েছে – অননুমোদিত রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদন

 

‎মান নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন ছাড়াই উৎপাদন কার্যক্রম পরিচালনা বৈধ মানসনদ ছাড়াই পণ্যের মোড়কে সিল ও লোগো ব্যবহার প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই খাদ্য উৎপাদন

 

‎এসব অপরাধে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৫, ৩২(ক), ৩২(খ) ও ৩৯ ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে কারাগারে প্রেরণ করা হয়।

 

‎এসময় কারখানায় উৎপাদিত প্রায় ৩৭০ কেস অস্বাস্থ্যকর জুস জব্দ করে বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হয়।

 

‎অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান, পৌরসভার প্রতিনিধি ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

 

‎অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা।

আরও পড়ুনঃ  ৮৮ *বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST