PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে এলাঙ্গী ইউনিয়নে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ

দৈনিক গণআওয়াজ
মে ৬, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
| 162
Link Copied!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:

‎বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎বুধবার (৬ মে ২০২৬) সকাল আনুমানিক ১১টায় এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‎এলাঙ্গী ইউনিয়ন পরিষদের প্যানেল (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাদত হোসেন পিস্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। তিনি নিজ হাতে উপকারভোগী দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ জাকিয়া সুলতানা, ধুনট উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব আলী, সাবেক সাধারণ সম্পাদক মনাজমুল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎ অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে।

 

আরও পড়ুনঃ  পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ ও নারিকেলের চারা বিতরণ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST