PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইলের ধনবাড়ী বীরতারা ইউপি শিশু মালাঞ্চ স্কুলে পাঠাগার উদ্বোধন

দৈনিক গণআওয়াজ
মে ৫, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
| 203
Link Copied!

ধনবাড়ী প্রতিনিধি,টাঙ্গাইল

পাঠাভ্যাস ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীরতারা গ্রামের শিশু মালঞ্চ কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো।

আজ মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পাঠাগারের উদ্বোধন হয়।

উদ্বোধন পরবর্তী আয়োজনে বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্মার্টফোনই বর্তমানে শিক্ষার্থীদের মেধা উন্নয়নের প্রধান সহায়ক’ শীর্ষক একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের বিতার্কিকদের হাতে সহজপাঠ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার হিসেবে জ্ঞানমূলক বই তুলে দেওয়া হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহজপাঠ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আতিফ আসাদ, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা ও অনুবাদক প্লাবন কুমার এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তাক মুজাহিদ আবির। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আব্বাস আলী এবং প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে পরিস্কার পরিছন্নতা অভিযানের উদ্বোধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST