PriyoKhobor-PNG
সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত 

দৈনিক গণআওয়াজ
মে ৪, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ণ
| 26
Link Copied!

এস আর সাঈদ, কেশবপুর (যশোর)।।

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ৩মে বিকালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমানের পরিচালনায় সংগঠনের কার্যালয়ে ” শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ি, মানবাধিকার উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার ” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, মহিলা বিষয়ক সম্পাদক তহমিনা খাতুন, সদস্য মুকুল হোসেন, হাসানুর রহমান প্রমুখ।

সাংবাদিক নেতৃবৃন্দ , সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মত প্রকাশের অধিকার ও পেশাগত স্বাধীনতার রক্ষার দাবি জানান। পাশাপাশি সরকারের প্রতি সকল সাংবাদিকদের সম্মানী ভাতার প্রদানের দাবি জানান। তাছাড়া সাংবাদিক নেতৃবৃন্দ যশোরের সাংবাদিক শামসুর রহমান কেবল, খুলনা রশিদ খোকন ও মানিক সাহা এবং ঢাকার সাগর রুনি হত্যা সহ সারাদেশের সাংবাদিক হত্যার বিচার দাবি করেন।

আরও পড়ুনঃ  যশোরের খাজুরায় স্বর্ণের বারসহ পাচারকারী আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST