PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রাণজবাড়ীতে শিক্ষকের উপর হামলার ঘটনায় ছয় দিনেও আসামি আটক করতে পারেনি পুলিশ 

Link Copied!

ডিএম ফাহিমুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের উপরে হামলার ঘটনায় মামলা হলেও ছয় দিনেও আসামি নাটক করতে পারেনি থানা পুলিশ। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

মামলা সূত্রে জানা যায়,রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের উপর স্কুল চলাকালীন সময় স্থানীয় সন্ত্রাসীরা প্রধান শিক্ষকের উপর হামলার চেষ্টা করে। তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে। সংবাদ পেয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পুলিশের সহযোগীতায় ৪ শিক্ষিকাকে উদ্ধার করে। গোয়ালন্দ উপজেলা পরিষদ প্রাঙ্গনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক মিটিং হয়। দেবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার চেষ্টার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, শিক্ষিকাদের অবরুদ্ধের সংবাদ পেয়ে তিনি পুলিশকে ঘটনাস্থলে পাঠান। দ্রুত বিচারের আশ্বাস দেওয়ায় মানববন্ধন স্থগিত হয়।

দেবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন্নাহার (৪২) জানান, গত ২৬ এপ্রিল বেলা সাড়ে ১২ টার সময় তিনি পঞ্চম শ্রেণীর ক্লাসে ছাত্র-ছাত্রীদের পড়াচ্ছিলেন। এ সময় বিনা অনুমতিতে চর বরাট গ্রামের শাহজাহান মেম্বারের পুত্র মোঃ শরিফ সরদার (২৭) ক্লাসে প্রবেশ করে মাতৃত্বভাতার জন্য একটি সুপারিশের জন্য চাপ সৃষ্টি করে। উক্ত কাগজে জন্ম নিবন্ধণ ও মোবাইল নম্বর না থাকায় তিনি সই করতে অস্বীকার করেন। এই ঘটনার পর শরিফ সরদার দেশীয় অস্ত্রসন্ত্রসহ কতিপয় ব্যাক্তিদের নিয়ে বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে ত্রাশ সৃষ্টি করে। শিক্ষকদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও তার স্বামী আব্দুল কাইয়ুম প্রামানিক কেউ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায়। থানা পুলিশের সহযোগীতায় তাদেরকে বিদ্যালয় থেকে বাড়ী আসতে হয়। গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান খান জানান, শামছুন্নাহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের কপি তাকে দেওয়া হয়েছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে,গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম (২ মে) জানান, শামসুন্নাহার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যহত রেখেছে। অপরদিকে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা জানান, ক্লাসের ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষককে অপমান ও গালিগালাজ করার ঘটনার ৬ দিন পরেও আসামী গ্রেফতার না হওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। কবে নাগাদ গ্রেফতার করা হবে তা কেউ বলতে পারছে না। আসামী মোঃ শরিফ সরদার জানান, মাতৃত্বকালীন ভাতার সুপারিশের কাগজ প্রধান শিক্ষক সই না করায় অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশের খাদ্য ভান্ডার নওগাঁয় ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST