PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পিতার হাতে গড়া মসজিদের পুনর্নির্মাণের উদ্বোধন করলেন মীর শাহে আলম এমপি

দৈনিক গণআওয়াজ
মে ২, ২০২৬ ১:২৮ অপরাহ্ণ
| 3
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ বায়তুর রহমান জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শনিবার (২ মে) সকাল ১০টায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কাজের উদ্বোধন করেন।

 

 

জানা গেছে, ১৯৮৩ সালে তৎকালীন টিএনও হাবিবুর রহমান এবং প্রতিমন্ত্রীর বাবা, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মীর মোজাফফর রহমান মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন। প্রতিষ্ঠাকালীন সময়ে মসজিদটির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন মীর মোজাফফর রহমান।

 

 

দীর্ঘদিনের ব্যবধানে মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়ায় পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পিতার সেই স্মৃতিবিজড়িত মসজিদের পুনর্নির্মাণে নিজেই এগিয়ে আসেন তাঁর সন্তান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বাবার স্মৃতিচারণ করতে গিয়ে প্রতিমন্ত্রী আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি আমাদের পরিবারের ইতিহাস এবং এলাকার মানুষের আস্থার প্রতীক।”অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST